ads

শুক্রবার , ৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বালুর স্তুপ ধ্বসে শিশু নিহত, আহত ৩

খবর টি পড়েছেন : ১৮৩
নালিতাবাড়ীতে বালুর স্তুপ ধ্বসে শিশু নিহত, আহত ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর স্তুপ ধ্বসে সোহান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও ৩ শিশু। ৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দনগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের আরিফুর রহমানের ছেলে। নিহত সোহান ওই গ্রামের রিকশাচালক আরিফুর রহমানের ছেলে|
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গোবিন্দনগর গ্রামের ভোগাই নদীর তীর সংলগ্ন রাস্তার পাশে নদী থেকে অপরিকল্পিত উপায়ে উত্তোলিত বালু উচু করে স্তুপ আকারে রাখা ছিল। শুক্রবার দুপুরে সোহান তার সাথীদের নিয়ে খেলতে যায়। এ সময় উপর থেকে বালুর স্তুপ ধ্বসে পড়লে সোহান ও তার তিন সঙ্গী বালুচাপা পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত বালুচাপা থেকে ৪ জনকেই উদ্ধার করে। তবে সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বালু ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমরা প্রাথমিকভাবে কোদাল ও বেলচা দিয়ে বালু সরানোর চেষ্টা করি। কিন্তু এতোগুলো বালু আমাদের পক্ষে হাত দিয়ে সরানো সম্ভব হয়নি। এজন্য আমরা বেকু দিয়ে বালু সরিয়ে ৪ জনকে উদ্ধার করি। এ সময় এক শিশু গুরুতর আহত অবস্থায় পাওয়া গেলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত ঘোষণা করে। তবে এখন পর্যন্ত আর কাউকে বালুর নিচে পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যানেল আই প্রকৃতি মেলা শেরপুরে ১৭ প্রকৃতিপ্রেমীকে সম্মাননা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads