ads

বৃহস্পতিবার , ৭ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আলোর ফেরিওয়ালা

খবর টি পড়েছেন : ১৭০
ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আলোর ফেরিওয়ালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে কাজ করছে আলোর ফেরিওয়ালা। শেরপুর জেলার পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে ওই ফেরিওয়ালা বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজে অংশ নিচ্ছে। এ ফেরিওয়ালার মাধ্যমে ৫ মিনিটেই দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। ২০১৯ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ভ্রাম্যমাণ ওই আলোর ফেরিওয়ালা। ভ্রাম্যমাণ আলোর ফেরিওয়ালা প্রতিনিয়ত জেলার ৫ টি উপজেলাতেই কাজ করে যাচ্ছে। ওই আলোর ফেরিওয়ালার মাধ্যমে ভূক্তভোগীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ ও ৫ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ সেবা দিচ্ছে ভ্রাম্যমাণ আলোর ফেরিওয়ালা। গ্রাহকদের ভোগান্তি লাঘবে ১৭৫০ টাকায় সরাসরি বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে কাজ করেন আলোর ফেরিওয়ালা। গান্ধিগাঁও, টাঙ্গাইল্যাপাড়া, নওকুচি জামতলি, বানাইপাড়াসহ বিভিন্ন স্থানে শতাধিক পরিবারের মাঝে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ আলোর ফেরিওয়ালা পরিচালনার দায়িত্বে ছিলেন শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিএস রেজাউল করিম, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর খন্দকার, মোঃ রেজাউল হাসান, লাইনম্যান মোঃ ফুয়াদ খান, ওয়্যারিং পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। এ আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ পেয়ে খুশি গ্রামবাসীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম… পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাকচাপায় শিশু নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads