ads

শনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খবর টি পড়েছেন : ২৩৩
ঝিনাইগাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আজিম মিয় (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ইকবাল হোসেন আকন্দ (৪০) নামে এক চালক গুরুতর আহত হয়েছে। ২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আজিম শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মমিনাকান্দা গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে। আহত ইকবাল শহরের দমদমা কালিগঞ্জ এলাকার মৃত আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আয়ুর্বেদিক চিকিৎসক শ্যালক ইকবাল হোসেনের মোটরসাইকেলে চেপে ভগ্নিপতি ব্যবসায়ী আজিম মিয়া শেরপুর শহর থেকে ঝিনাইগাতী গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণে যাওয়ার পথে গুরুচরণ দুধনই এলাকায় পৌঁছলে দুপুর ২টার দিকে পিছন থেকে একটি পিকআপ ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে আরোহী আজিম ঘটনাস্থলেই প্রাণ হারান। আর চালক ইকবাল ছিটকে পাশে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে ঝিনাইগাতী ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ আজিমের লাশ উদ্ধার করে। তবে ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাজার পাহাড় পরবর্তী সংবাদ শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু ॥ প্রথমদিনে অনুপস্থিত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads