স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের নওহাটা এলাকায় বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহসীন আলী আকন্দ, সহকারী প্রধান শিক্ষক সোহরাব আলী, সমাজসেবক হাসানুর রহমান আলাল, আব্দুল আলিম প্রমুখ। ওইসময় ম্যানেজিং কমিটির অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




