ads

বৃহস্পতিবার , ২০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮২
নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বুধবার সকালে সচেতন নাগরিক কমিটি’র (সনাক) আয়োজনে পৌর শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সনাক সভাপতি জোবায়দা খাতুন ওই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। ওইসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সাদরুল আহসান মাসুম, সদস্য আল্পনা সাহা, টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ।
সাইকেল র‌্যালিতে সনাকের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক গ্রুপ ইয়েসের অর্ধশতাধিক সদস্যরা অংশ গ্রহণ করেন। এতে শিক্ষার্থীরা তাদের সাইকেলে দুর্নীতিবিরোধী বিভিন্ন শ্লোগানের প্ল্যাকার্ড লাগিয়ে শহর প্রদক্ষিণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোন বিকল্প নেই ॥… পরবর্তী সংবাদ শেরপুরে বিজয় দিবস উপলক্ষে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads