ads

শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের জাসদ সভাপতি লিটন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন

খবর টি পড়েছেন : ৪২৬
শেরপুরের জাসদ সভাপতি লিটন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা জাসদের সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার ধানম-িস্থ ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল থেকে রেফারের প্রেক্ষিতে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে টানা ১৩ দিন তিনি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ ইন্দ্রজিৎ প্রসাদের পরামর্শে ডাঃ নাদিম হাসানের তত্ত্বাবধানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও ভাইরাসজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি জ-িসে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। কিন্তু এখানে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি হয়নি। শনিবার সন্ধ্যায় জাসদ নেতা ছামিদুল ইসলাম শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ল্যাবএইড হাসপাতালে মনিরুল ইসলাম লিটনকে ভর্তির পর নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি অসুস্থ হয়ে দু’সপ্তাহ যাবত শয্যাশায়ী থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এদিকে জাসদনেতা সাংবাদিক মনিরুল ইসলাম লিটনের পরিবারের তরফ থেকে তার আশু রোগ মুক্তির জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে অতীতের ভুল স্বীকার করে নৌকায় ভোট চাইলেন… পরবর্তী সংবাদ নকলায় বিদ্যুৎস্পৃষ্টে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads