ads

শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিজয়ের মাসে জাতিকে আরও একটি বিজয় অর্জনে ঝাঁপিয়ে পড়তে হবে’

খবর টি পড়েছেন : ১৭৯
‘বিজয়ের মাসে জাতিকে আরও একটি বিজয় অর্জনে ঝাঁপিয়ে পড়তে হবে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুরে মুক্ত দিবসের আলোচনা সভায় হুইপ আতিক

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর মুক্ত দিবস উপলক্ষে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ শহীদ মিনার অঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, তারই তনয়া শেখ হাসিনার নেতৃত্বে আজ সে স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়নের কাজ চলছে। বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভবিষ্যতে বাংলাদেশকে আরও উন্নত স্বচ্ছল দেশ হিসেবে প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে। বিজয়ের মাসে জাতিকে আরও একটি বিজয় অর্জনে ঝাঁপিয়ে পড়তে হবে।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাছুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার, বিশিষ্ট লেখক জাফর ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Shamol Bangla Ads

এদিকে মুক্ত দিবস উপলক্ষে রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অঙ্গনে উদীচী শিল্পী গোষ্ঠী, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, অঞ্জলী চর্চা কেন্দ্র ও নন্দনের যৌথ উদ্যোগে পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার, বিশিষ্ট লেখক জাফর ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, পাতাবাহারের সভাপতি আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ সাহা মিলন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মুক্তিযোদ্ধা আজগর আলীর ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী ডাঃ প্রিয়াংকার মতবিনিময়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads