ads

রবিবার , ২৫ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৭
নালিতাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় মামুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ নভেম্বর রবিবার সকালে উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মামুন ওই গ্রামের আব্দুল আলিমের দত্তক নেওয়া ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় ‘আত্মহত্যা’ বিবেচনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে মামুনের পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছে না। তাদের ধারণা, মামুনকে কৌশলে ডেকে নিয়ে হত্যার পর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার লাশ গাছের ডালে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মামুন একটি ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে গেলেও রাতে আর বাড়ি ফিরেনি। রবিবার ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি জাম গাছের ডালে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা ছুটে যান ওই স্থানে। পরে থানা পুলিশ মামুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, মামুনের সাথে থাকা মোবাইল ফোনে দেখা যায় শনিবার সন্ধ্যায় সে তার ফোনে থাকা ‘তুমি’ নামে একটি সেভ নাম্বারে সর্বশেষ কথা বলেছে। ধারণা করা হচ্ছে, সেই নম্বর থেকে ডেকে নেওয়ার পরই তার দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হওয়ায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিস্কার হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩টি আসনে এবারও আ’লীগের মনোনয়ন পেলেন মতিয়া,… পরবর্তী সংবাদ শেরপুরে কালেরকন্ঠ শুভসংঘের বাল্যবিয়ে ও যৌতুকবিরোধী শপথ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads