ads

মঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর ক্ষোভ

খবর টি পড়েছেন : ১৫১
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর ক্ষোভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভুয়া অ্যাকাউন্টের ভিড়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন না ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি যারা ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন ঐশী। সেখান থেকে ফেসবুক লাইভে এসে ঐশী বলেন, যারা আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলছেন তারা কেন খুলছেন আমি জানি না। এতে আপনাদের কী লাভ? বরং আমার ক্ষতি হচ্ছে। আমার অনেক কমেন্ট লাইক শেয়ার সেখানে চলে যাচ্ছে। আমি দেশ থেকে দূরে আছি। আপনাদের সাপোর্ট আমার দরকার। এখন লাইক কমেন্ট শেয়ার অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য।
ঐশী আরও বলেন, আমি দেশের বাইরে দেশের প্রতিনিধি হয়ে আছি। আমার নিজের মানুষরাই যদি আমার ক্ষতি করে, তাহলে কেমন করে পথ চলবো। আপনারা যারা আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের কাছে আমার অনুরোধ এগুলো বন্ধ করে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে ফিরলেন দীপিকা-রণবীর পরবর্তী সংবাদ কৃষকদের ৫ কোটি টাকা ঋণ শোধ করলেন অমিতাভ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads