ads

বুধবার , ২১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষকদের ৫ কোটি টাকা ঋণ শোধ করলেন অমিতাভ

খবর টি পড়েছেন : ১৬৫
কৃষকদের ৫ কোটি টাকা ঋণ শোধ করলেন অমিতাভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কৃষকদের নেওয়া প্রায় পাঁচ কোটি টাকা্র ঋণ শোধ করলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। খবর বিবিসির। মঙ্গলবার নিজের ব্লগে অমিতাভ লিখেন, ১৩৯৮জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছি। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোন কিছু ‘সম্পন্ন’ করার অনুভূতি দিয়েছে। এসব কৃষকেরা অমিতাভ বচ্চনের জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।অমিতাভ বচ্চন আরও লিখেন, তাদের ঋণ শোধ হয়ে যাওয়ার এসব সনদ আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে তুলে দিতে চাই।
প্রতিবছর ভারতের হাজারো কৃষক ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নেয়। এছাড়া দেশটির কৃষিখাতও খরায় ভুগছে। বেড়ে গেছে কৃষকদের পানির খরচ ও কিন্তু কমেছে উৎপাদন। এক পরিসংখ্যানে জানা যায়, ১৯৯৫ সাল থেকে এসব কারণে অন্তত তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর ক্ষোভ পরবর্তী সংবাদ প্রিয়াঙ্কা-নিকের ছয় দিনের বিয়ে উৎসব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads