ভারতে ফিরলেন দীপিকা-রণবীর

খবর টি পড়েছেন : ১৯৯
ভারতে ফিরলেন দীপিকা-রণবীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ইতালিতে বিয়ে সেরে ফেলেছেন। অনেক অপেক্ষার পর বিয়ের ছবিও দেখেছে সবাই৷ এবার দেশে ফিরলেন দীপিকা-রণবীর। বিমানবন্দর থেকেই তাদের একঝলক দেখা পেতে উপচে পড়ছিল ভক্তদের ভিড়৷ সেখান থেকে সোজা শ্বশুরবাড়িতে দীপিকা৷
শ্বশুরবাড়ি থেকেই মিলল দীপিকার দর্শন। পাশে স্বামী রণবীর সিং। বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের পরিণতি হল বিয়ে। বিয়ের পর একেবারে সাধারণ মেয়েদের মতোই লাজে রাঙা দীপিকা। স্বামীকে পাশে নিয়ে নায়িকা সুলভভাবেই হাত নাড়লেন। পোজ দিলেন ফটোর জন্য।
সিঁথিতে তার চওড়া করে সিঁদুর। চোখে মুখে একটা আলাদাই উজ্জ্বলতা। সেই তুলনায় রণবীর অনেকটা অন্যরকম ৷ কোন রকম ছেলে খেলা নয়, এই রণবীরকে দেখেই মনে হচ্ছে তিনি একদম দায়িত্বশীল পুরুষে পরিণত হয়ে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুগ্ধতা আর উন্মাদনায় শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ফোক… পরবর্তী সংবাদ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর ক্ষোভ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads