নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ সারাদেশে কৃষকদের সেবাদানের জন্য উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষক (৩য় পর্যায়) প্রকল্পের অর্থায়নে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে ৩ তলা বিশিষ্ট ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৯ নভেম্বর সোমবার সকালে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ওই সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
ওই সময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























