ads

মঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসি’র ফরম পূরণের দাবিতে ঝিনাইগাতীতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ

খবর টি পড়েছেন : ১৬৬
এসএসসি’র ফরম পূরণের দাবিতে ঝিনাইগাতীতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলাতে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৯ নভেম্বর সোমবার দুপুরে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা শেরপুর-রাংটিয়া সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে নেয়।
জানা যায়, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থী এবার এসএসসির নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৪ জন অকৃতকার্য হয়। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণের দাবিতে ওই বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষার নেওয়ার দাবি জানায়।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণি কক্ষে নামমাত্র পাঠদান করিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। আর প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের অনেক সময় ফেল করানো হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী, অকৃতকার্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পুনরায় পরীক্ষা নেওয়া যায় কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে জানানো যাবে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, সরকারি পরিপত্র মেনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে। এর বাইরে কোনও সুযোগ নেই।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার ১৯টি শিক্ষা-প্রতিষ্ঠানের এসএসসির নির্বাচনী পরীক্ষায় প্রায় ১৮শ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রায় ৩শ শিক্ষাথী অকৃতকার্য হওয়ায় তারা এসএসসি ফরম পূরণ করতে পারছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষি সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ আমন মৌসুমে হাইব্রীড জাতের অ্যারাইজ তেজগোল্ড ধানে নতুন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads