স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চলমান জেএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্রসহ ৪ প্রতারক চক্রকে আটক করেছে র্যাব-১৪’র সদস্যরা। ৪ নভেম্বর রবিবার সকালে সদর উপজেলার কামারেরচর বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে সদর উপজেলার চরভাবনা কান্দাপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে মোঃ আবু সোহাগ মিয়া (১৬), এস এম বেলায়েত হোসেনের ছেলে মনোয়ার হোসেন বুলবুল (১৬), শেখ মনির উদ্দিনের ছেলে মিলন মিয়া (১৫) ও মৃত ইদ্রিস আলীর ছেলে শফিকুল ইসলাম (২৬)।
র্যাব-১৪’র এক প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, সম্প্রতি র্যাব-১৪ চলমান জেএসসি পীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা হাতে-নাতে ধরার জন্য বিভিন্ন কোচিং সেন্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎ পেতে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ এর জামালপুর ক্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম তদারীি করে ভূয়া প্রশ্নপত্র ফাসেঁর আদান-প্রদান চক্রের একটি দলকে সনাক্ত করেন। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল শেরপুরে অভিযান চালায়। ওইসময় সদর উপজেলার কামারেরচর বাজার এলাকায় একটি এ্যালুমিনিয়ামের দোকানের সামনের পাকা রাস্তার উপর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের ৪ সদস্য আবু সোহাগ মিয়া, মনোয়ার হোসেন বুলবুল, মিলন মিয়া ও শফিকুল ইসলামকে ভূয়া প্রশ্নপত্রসহ আটক করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া প্রশ্নপত্র দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্তি ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছিল।
ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাবের কোম্পানী কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন।























