শেরপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংসদ শ্যামলী

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংসদ শ্যামলী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের ঢাকলহাটি মহল্লাস্থ নিজ বাসভবনে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট সেট ও ভলিবল।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, ফখরুল হাসান,‘সাপ্তাহিক শ্যামলী শেরপুর’র ব্যবস্থাপনা সম্পাদক উমর ফারুক, যুব মহিলা লীগের নেত্রী সুমি আক্তার, যুবলীগ নেতা জামান, বাদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে জেএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্রসহ ৪ প্রতারক আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads