নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ১০টি কৃষক দলের মাঝে বিনামূল্যে ধান কাটার ছোট রিপার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের সামনে ওই রিপার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুব আলম সোহাগ। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার একটি করে মোট ১০টি কৃষক দলের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষক কৃষাণী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

























