ads

শনিবার , ২০ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩০
শেরপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আজকের ক্ষুদ্র সঞ্চয় আগামীর স্বপ্ন পূরণের উপায়’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২০ অক্টোবর শনিবার আলোচনা সভা, শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ. এইচ. এম রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন, বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের উপ-পরিচালক সুজন বসাক, সহকারী শিক্ষা অফিসার মো. মোকছেদুর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সোয়েব হাসান, সুমাইয়া জান্নাত সুমি প্রমুখ।
লীড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) আয়োজনে অনুষ্ঠিত ওই কনফারেন্সে ১৮টি সহযোগী সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং ১৮টি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা ফুটবল লীগ শুরু ২৫ অক্টোবর পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads