ads

বুধবার , ১৭ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খবর টি পড়েছেন : ১৪৩
ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা সদর বাজারের ধানহাটিতে উপজেলা জাসদ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন ও জেলা জাসদের সাধারন সম্পাদক বিপ্লব দে লব। উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা জাসদ সভাপতি লাল মোহাম্মদ, শ্রীবরদী উপজেলা জাসদ’র সভাপতি মো. কহিনুর ইসলাম প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্না।
জনসভায় উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমানকে আগামী জাতীয় নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে জাসদের প্রার্থী হিসেবে উপস্থাপন করে তার পক্ষে কাজ করতে দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি আহবান জানান। ওই জনসভায় উপজেলা জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্ষুদ্র উদ্যোগে স্বাবলম্বী তৃণমুলের নারীরা পরবর্তী সংবাদ নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads