ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৪৯
নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের সাধারণ জনগণ যদি শান্তি না চায়, শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। ১৭ অক্টোবর বুধবার রাতে শেরপুরের নকলা শহরের কালীমাতা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি ওই কথা বলেন।
তিনি বলেন, জনগণ শান্তিতে থাকতে চায়, তারা নিজেরা বুঝে কোথায় শান্তি মিলে। কাকে ভোট দিলে তারা শান্তি পাবেন, তা তারা বেশ ভালো করেই জানেন ও বুঝেন। অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক সাথে মিলে বাংলার ঐতিহ্য বৈশাখী উৎসব পালনের জন্যে বৈশাখী উৎসব ভাতা চালু করেছেন। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য স্মরণ করিয়ে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’, কাজেই হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসব নিরবচ্ছিন্ন আনন্দ মুখর পরিবেশে উদযাপনের জন্য সকলকেই সহযোগিতা করার আহবান করেন তিনি। বিশেষ করে পূজা অনুষ্ঠানের নিরাপত্তা বিধানে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে বলে তিনি পরামর্শ দেন।
পরে মন্ত্রী নকলা পূজা মণ্ডপের উদ্যোগে আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহ-সভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক ও ফেরদৌস রহমান জুয়েল, শিক্ষা-মানব বিষয়ক সম্পাদক ও হাজি জালমামুদ সরকারি কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল মনসুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সাধারন সম্পাদক অভিজিৎ কুমার বণিকসহ বিপুল সংখ্যক পূজারী ভক্তবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গনমাধ্যমের সংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডিবি ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পরবর্তী সংবাদ সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads