নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) ও প্রেসক্লাব নালিতাবাড়ীর যৌথ উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। ওইসময় তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তথ্য জানার অধিকার অর্জনে জনগণকে সক্ষম করে তোলাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। জনগন কি ভাবে সহজে তথ্য পেতে পারেন সে বিষয়ে তাদের ধারণা অর্জন করতে হবে, তবেই তথ্য অধিকার আইনের সফলতা আসবে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি নালিতাবাড়ী শাখার এলাকা ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাব নালিতাবাড়ীর সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ভোরের পাতার জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, বেপ্টিস্ট এইড এর প্রকল্প ব্যবস্থাপক রিচার্স স্বপন দাস,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কুমোদ রঞ্জন মিত্র প্রমুখ।
এর আগে সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।























