ads

মঙ্গলবার , ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ঝুঁকিপূর্ণ খুটি দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ

খবর টি পড়েছেন : ২১৩
ঝিনাইগাতীতে ঝুঁকিপূর্ণ খুটি দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা গ্রামে ঝুঁকিপূর্ণ খুটিতে চলছে বিদ্যুৎ সরবরাহ। ফলে এলাকার লোকজন অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
জানা যায়, ওই গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মালিঝি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিদ্যুতের কয়েকটি খুটি। তন্মধ্যে একটি খুটি নদী ভাঙ্গনের কবলে পড়ে নিরুদ্দেশ হয়েছে। অপর আরেকটি খুটি ভাঙ্গনের কবলে পড়ে রাস্তার উপর হেলে পড়েছে। গ্রামবাসীরা জানায়, ওই হেলে পড়া বিদ্যুতের খুটিতেই সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ। এতে রাস্তায় যাতায়াতকারী লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যেকোন মুহূর্তে এর বিদ্যুৎ সংযোগ থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গত এক বছর আগে এ অবস্থার সৃষ্টি হলেও বিদ্যুৎ বিভাগ তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেননি। জরুরি ভিত্তিতে ওই বিদ্যুৎ খুটি সম্প্রসারণ করা প্রয়োজন বলে গ্রামবাসীদের দাবি।
এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গ্রাম্য ধাত্রীর ভুলে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভ্রাম্যমান আদালতে ৫ জনের অর্থদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads