ads

শনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নিরক্ষর ও শিক্ষাবঞ্চিত ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারী-পুরুষকে সাক্ষরজ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকার ৬৪ জেলায় চালু করেছে মৌলিক সাক্ষরতা প্রকল্প। এ প্রকল্পের আওতায় শেরপুরে ৫ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত শহরের শিববাড়ী এলাকায় বহুমুখি সমাজ উন্নয়ন সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক সৈয়দ মোক্তার হোসেন। এতে প্রশিক্ষক ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কোর ট্রেইনার দীপক রায় চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা পরিষদ নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন, বহুমুখি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইসমত আরা বেগম প্রমুখ। এতে ২০ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ গ্রহণ করেন। মাস্টার ট্রেইনাররা পরবর্তিতে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার কেন্দ্রভিত্তিক নিয়োগকৃত শিক্ষক ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, শেরপুর জেলার ৩ উপজেলায় প্রতিটিতে ৩০০ করে বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে প্রায় ১৮ হাজার নিরক্ষর লোককে সাক্ষরজ্ঞান সম্পন্ন করা হবে। সারাদেশে ৬৪ জেলার ২৫০ উপজেলার প্রতিটিতে ৩০০ করে কেন্দ্র স্থাপন করে প্রতিকেন্দ্রে ৩০০ জন করে নিরক্ষর লোককে সাক্ষরজ্ঞান প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোহাগপুরের সেই বিধবাদের সংবর্ধনা দিল পুলিশ পরবর্তী সংবাদ শেরপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইন্টারফেস সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads