ads

শনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইন্টারফেস সভা

খবর টি পড়েছেন : ১৮৩
শেরপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইন্টারফেস সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে জনগণের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রণয়ণের লক্ষে শেরপুরে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর এপি ওয়ার্ল্ডভিশনের সহায়তায় সিটিজেন ভয়েস একশন (সিভিএ) কোর কমিটি শহরের পুরাতন গরুহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই সভার আয়োজন করে। সভায় সদর উপজেলার হাতিআলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটুয়া কুমরি সরকারি প্রাখমিক বিদ্যালয় এবং বরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরে এলাকার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিকট সেসব সমস্যা দ্রুত সমাধানের আশ^াস দাবী করেন। শেরপুর এপি ওয়ার্ল্ডভিশনের ব্যবস্থাপক লিমা হান্না দারিং এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীর খামার ইউনিয়নের চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম মির্ধা, সাংবাদিক মুগনিউর রহমান মনি প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার গাজীর খামার, বাজিতখিলা ও লছমনপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, এসএমসি সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ ১২০ জন অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads