ads

মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৯
ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সাথে ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, সদ্য বিদায়ী জেলা প্রশাসকের ভালো কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে। শেরপুর জেলাসহ এর প্রত্যেকটি উপজেলাকে উন্নতির শিখরে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এর জন্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, কৃষকলীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু, শিক্ষক মো. আনারুল হক, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধীজনের উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন ও ঝিনাইগাতী প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে হামলা-পাল্টা হামলা ॥ বিএনপি নেত্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads