শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে অফিস চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। র্যালিতে অংশ গ্রহণ করেন পৌর মেয়র আবু সাইদ, আবাসিক প্রকৌশলী মোকসেদুল আলম সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, জেলা পরিষদ সদস্য আবু জাফর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
























