নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুব নকলা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষক মজিবর রহমান প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব নকলা পৌর হলরুমে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করেন। ওইসময় জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি শামছুন্নাহার কামালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























