ads

মঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২৪৯
শ্রীবরদীতে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক পানে তানিয়া বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ৩ সেপ্টেম্বর সোমবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী গ্রামে ওই ঘটনা ঘটে। তানিয়া স্থানীয় মিষ্টার আলীর স্ত্রী।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বাসিন্দা মিষ্টার আলীর সাথে স্ত্রী তানিয়ার সোমবার সকালে পায়ের এক জোড়া নুপুর নিয়ে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মিষ্টার আলী তার স্ত্রী তানিয়াকে চড় মারলে স্বামী-স্ত্রী উভয়ের মাঝে ঝগড়া কলহ হয়। পরে দুপুরে চড় মারার ঘটনায় তানিয়া অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। এদিকে বাড়ির লোকজন কীটনাশক পান করার ঘটনার টের পেরে তানিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমীন নিশ্চিত জানান, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারীদের লন টেনিস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণির ছাত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads