ads

সোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারীদের লন টেনিস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭২
শেরপুরে নারীদের লন টেনিস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় জিএপি খাতের অর্থায়নে ৮ দিনব্যাপী নারীদের লন টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুর টেনিস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইসময় তিনি বলেন, পৌরসভার অর্থায়নে যে লন টেনিস প্রশিক্ষণ দেয়া হলো, এই কিশোরীরা ক্রীড়াঙ্গণে একদিন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এদের মধ্য থেকেই একদিন দেশ সেরা খেলোয়ার তৈরি হবে।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও টেনিস ক্লাবের সহ-সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ রেজাউল করিম, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, মোঃ বজলুল করিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক প্রমুখ।
ওইসময় অন্যান্যদের মধ্যে টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, যুগ্ম সম্পাদক সাব্বির আহম্মেদ, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক জিএইচ হান্নান ও সাংবাদিক হাকিম বাবুলসহ প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান শেষে জাতীয় টেনিস কোচ আসমত আলীসহ ১৬ কিশোরী প্রশিক্ষণার্থীর হাতে সম্মানী অর্থ তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অফিস উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads