ads

সোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে হতদরিদ্র পরিবারের এক স্কুলছাত্রী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। ২ সেপ্টেম্বর রবিবার রাতে সদর উপজেলার রৌহা কলাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ধর্ষিতা স্কুলছাত্রী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় সোমবার স্থানীয় ৩ বখাটের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
জানা যায়, সদর উপজেলার রৌহা ইউনিয়নের কলাপাড়া গ্রামের হতদরিদ্র এক রিকশাচালকের মেয়ে ও স্থানীয় এইচএম মোল্লা একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় শাকিল (২০), মাসুদ (১৮) ও শিপন (২০) নামে ৩ তরুণ প্রায়ই উত্ত্যক্ত করতো। এর মধ্যে শাকিল তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই স্কুলছাত্রী তা প্রত্যাখ্যান করায় রবিবার রাত ৮টার দিকে সে প্রতিবেশী এক ছাত্রীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ওই ৩ বখাটে তার পথ রোধ করে। একপর্যায়ে তারা জোরপূর্বক পাশের বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত বখাটেরা পালিয়ে যায়। এরপর ওই শিক্ষার্থীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে সোমবার সকালে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শেরপুরের সাংবাদিক রমেশ ॥ চিকিৎসায় প্রয়োজন… পরবর্তী সংবাদ শ্রীবরদী থানার নতুন ওসি রুহুল আমিনের যোগদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads