স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূরকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা বিচার বিভাগ। ৩০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা জজ আদালত ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
যুগ্ম জেলা জজ হারুন অর রশিদ ও সুদীপ্তা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সহকারী জজ রফিকুল বারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান, জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র নাগ, চীফ জুডিসিয়াল আদালতের নাজির রাশেদুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকগণসহ উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচ্রাীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর গত ১ মার্চ শেরপুরে যোগদান করেন। তিনি বদলি হয়ে আইন মন্ত্রণালয়ে যুক্ত হলেও আগামী ১৩ সেপ্টেম্বর তার চাকরিজীবন শেষ হচ্ছে।
























