নকলা (শেরপুর) প্রতিনিধি :শেরপুরের নকলায় সড়ক পরিবহনের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। ৩০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়।
নকলা হাসপাতাল মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুলতানা রাজিয়ার নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটর সাইকেল, সিএনজি, অটোরিকশা ও মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ণসহ প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় সড়ক পরিবহন তথা যানবাহন আইনে মামলা ও নগদ একহাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ওই সময় স্থানীয় জনপ্রতিনিধি, উৎসুক জনতা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।









