শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি এলাকায় দুর্ধর্ষ চুরি হয়েছে। ২৪ আগস্ট শুক্রবার দিবাগত রাতে গেইটের ও দরজার তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটায়। এতে স্বর্ণালংকার, টাকা ও কাপড় চোপর চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাসার মালিক বিএনপি নেতা আনিছুর রহমান জানান, ঈদ উপলক্ষে তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা তার বাসায় প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড় চোপড় চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় দু’লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাটির তদন্ত চলছে।
























