পাহাড়ি ঢলে গাজীরখামার-নালিতাবাড়ী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খবর টি পড়েছেন : ১৭২
পাহাড়ি ঢলে গাজীরখামার-নালিতাবাড়ী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : প্রবল বর্ষণের ফলে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙ্গে গেছে চেল্লাখালী নদীর ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা। এতে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২৪ আগস্ট শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। জানা যায়, প্রবল বর্ষণের ফলে বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ীর চেল্লাখালী ও ভোগাই নদীতে পাহাড়ি ঢল নামে। শুক্রবার সকালে পাহাড়ি ঢলের পানির তোড়ে চেল্লাখালী নদীর গোল্লারপাড় নামক এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে পাকা রাস্তাটি আকস্মিক বিধ্বস্ত হয় ও নদীতে ভেসে যায়। এতে সকাল থেকে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা।
উল্লেখ্য, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অনেক আগে থেকেই ওই ব্রিজের এপ্রোচ সড়ক ঝুঁকিতে ছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলেও কর্তৃপক্ষ নীরব থাকায় শেষ পর্যন্ত শঙ্কা সত্যি হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত পরবর্তী সংবাদ শেরপুরে চামড়ার বাজার মন্দা থাকায় ক্ষতির মুখে মৌসুমী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads