নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী দিয়ে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে হাফেজ আলী (৬৫) নামের এক বৃদ্ধ পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। ২৪ আগস্ট শুক্রবার ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাফেজ অালী উপজেলার নিচপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের কারনে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসে প্রচুর পরিমাণ পাহাড়ি লাকড়ি ও কাঠ। ওইসব কাঠ, গাছ ও লাকড়ি ধরতে গেলে হাফেজ আলী পানির তোরে তলিয়ে যায়। এখন পর্যন্ত তার আর খোঁজ পাওয়া যায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ বৃদ্ধের খোঁজাখুঁজি চলছে।























