শেরপুরে কোথায় কখন ঈদের নামাজ

খবর টি পড়েছেন : ৩১৯
শেরপুরে কোথায় কখন ঈদের নামাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২২ আগস্ট বুধবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশের ন্যায় শেরপুরেও ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।
শেরপুর শহরের বেশিরভাগ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়। একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, ঐতিহ্যবাহী মাইসাহেবা ঈদগাহ মাঠ, বাগরাকসা কাজীবাড়ী ঈদগাহ মাঠ, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, নবীনগর মাদ্রাসা মাঠ, দক্ষিণ নবীনগর ঈদগাহ মাঠ, খোয়ারপাড় ঈদগাহ মাঠ, কসবা মাজার ঈদগাহ মাঠ, কসবা কাঠগড় ঈদগাহ মাঠ, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠ, গৌরীপুর মিত্তিবাড়ী ঈদগাহ মাঠ, শীতলপুর ঈদগাহ মাঠ, দিঘারপাড় উত্তরপাড়া, পূর্বপাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ, ঢাকলহাটী ঈদগাহ মাঠ, গৌরীপুর ঈদগাহ মাঠ, সজবরখিলা জামে মসজিদ মাঠ, কান্দাপাড়া ঈদগাহ মাঠ, তাতালপুর ঈদগাহ মাঠ, দমদমা কালীগঞ্জ ঈদগাহ মাঠ, মোবারকপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ মোবারকপুর ঈদগাহ মাঠ, মোবারকপুর নয়াপাড়া ঈদগাহ মাঠে
এছাড়া সকাল ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ ও এগ্রিকালচার ঈদগাহ মাঠ, সকাল সাড়ে ৮টায় পুরাতন মারকাজ মসজিদ মাঠ ও বটতলা পৌরসভা মসজিদ মাঠ এবং সকাল সাড়ে ৯টায় চাপাতলী ঈদগাহ মাঠ ও মীরগঞ্জ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত উপলক্ষে ইতোমধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ মাঠগুলো সাজানো হয়েছে বাহারি রঙের সামিয়ানা ও আলোকসজ্জায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads