নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৪০) নামে ভ্রাম্যমান এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ২১ আগস্ট মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী পৌরসভার কালিনগর বাইপাস এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা পৌর শহরের ছিটপাড়া মহল্লার নেছার উদ্দিনের ছেলে।
জানা যায়, মাসুদ রানা কালিনগর এলাকার ফোর-ফোরটি লাইনের সার্ভিস জয়েন্ট দেওয়ার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।























