শেরপুরের ৭ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

খবর টি পড়েছেন : ২৩৮
শেরপুরের ৭ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
২১ আগস্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল আয্হার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওইসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভেতরে নামাজে অংশ নেন। প্রত্যেকটি জামায়াতেই মুসল্লীর সংখ্যা ছিল এক-দেড়শ’র মতো। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিজের চারপাশকে পরিচ্ছন্ন রাখি, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলি… পরবর্তী সংবাদ এলাকাবাসীর উদ্যোগেই পাকা হলো শেরপুরের দমদমা ঈদগাহ মাঠ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads