ads

রবিবার , ১৯ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দু’দিনব্যাপী পথ বিতর্ক উৎসবের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৪
শেরপুরে দু’দিনব্যাপী পথ বিতর্ক উৎসবের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ডিবেট ফেডারেশনের যৌথ আয়োজনে শনিবার দু’দিনের পথ বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে। রাত সাড়ে ৭টায় শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, মো. আমিনুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা ডিবেট ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমূখ বক্তব্য রাখেন।
“ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পরিপূর্ণতা পাবে” এ বিষয়ের ওপর উদ্বোধনী বিতর্কে অংশ নেয় সমকাল সুহৃদ সমাবেশ ও শেরপুর সরকারি কলেজ ডিবেট ক্লাবের তার্কিকরা। সংসদীয় পদ্ধতির এ ভিন্নধর্মী পথ বিতর্ক শুনতে এ দিন খোয়ারপাড় শাপলা চত্ত্বর এলাকায় ছিল মানুষের উপচে পড়া ভীড়। অংশ গ্রহণকারী দুই দলের তার্কিকদের যুক্তি-তর্কে উঠে আসে দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নিরাপদ সড়ক আন্দোলন, গুজবসহ নানা বিষয়। রাত ১০ টা পর্যন্ত চলে বিতর্ক ।
১৯ আগষ্ট রবিবার একই স্থানে সমাপনী দিবসে বিতর্কের চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশ ও শেরপুর কলেজ ডিবেট ক্লাবের বিতার্কিকরা ফের অংশ নেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর সোহাগপুরে বিধবাদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads