নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীর বিধবাদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট রবিবার বিকেলে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ২৭ জন বিধবার হাতে ওই ঈদ সামগ্রী তুলে দেন।
পুলিশ সুপারের উদ্যোগে বিধবাদের প্রত্যেককে শপিং ব্যাগ ভর্তি করে দেওয়া ওই ঈদ উপহারের মধ্যে ছিলো সেমাই, চিনি, নুডুলস, চুড়ি, ফিতা, সাবান, তেল, কিসমিস, গরম মসলাসহ ১৩ প্রকারের পণ্য ও খাদ্য সামগ্রী।
ওইসময় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল প্রমুখ।























