ads

শনিবার , ১৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

খবর টি পড়েছেন : ৩২৫
শেরপুরে পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘চুড়ি ফিতা, রঙিন সূতা, রঙিন করিবে মন’-এ শ্লোগানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)। ১৮ আগস্ট শনিবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক পুলিশ কল্যাণ সভা শেষে ওই সব উপহার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এবং জেলা পুনাক সভাপতি পুলিশ সুপার পতœী আলেয়া ফেরদৌসী। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার রেজোয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসরিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত জেলায় কর্মরত ৮শ পুলিশ সদস্যের প্রত্যেকে শপিং ব্যাগ ভর্তি করে দেওয়া ওই ঈদ উপহারের মধ্যে ছিলো সেমাই, চিনি, নুডলস, চুড়ি, ফিতা, সাবান, তেল, কিসমিস, গরম মসলাসহ ১৩ প্রকারের পণ্য ও খাদ্য সামগ্রী। এছাড়া পুলিশ সুপারের পক্ষ থেকে ‘সফল সন্তানের গর্বিত পিতামাতার ঈদ উপহার’ হিসেবে পুলিশে কর্মরতদের যাদের সন্তান উচ্চ শিক্ষা গ্রহণ করছে এমন ৫টি পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বাদশা সমর্থকদের শোকসভা পরবর্তী সংবাদ শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ৩৮ কোটি টাকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads