ads

শনিবার , ১৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তঃউপজেলা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৯
ঝিনাইগাতীতে আন্তঃউপজেলা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপরের ঝিনাইগাতীতে আন্তঃ উপজেলা কুইজ প্রতিযোগিতার মূল পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শুক্রবার সকালে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট পাওয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ওই কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক মো. মেহেদী হাসান ইমন জানান, গত ১ আগস্ট থেকে উপজেলার ১৭টি বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ওই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধা তালিকার শীর্ষ ১৫ জন করে মূল পর্বে অংশ নেয়।
স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট পাওয়ারের সভাপতি আতিক খান বলেন, শিক্ষার্থীদেরকে বর্তমান বিশ্ব সম্পর্কে আগ্রহী করতে তুলতে আমাদের এ আয়োজন। দীর্ঘ সময়ে উপজেলার ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণের পর আমরা ৩ শতাধিক মেধাবী মুখ পেয়েছি। যারা আজকের মূল পর্বে অংশ নিয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাধারণ জ্ঞান শিক্ষা জরুরী। তাই জাতীয় শোক দিবসকে সামনে রেখে মাসব্যাপী আমাদের এই ভিন্নধর্মী আয়োজন।
উল্লেখ্য, সংগঠনটি ২০১২ সাল থেকে উপজেলার শিক্ষাপওতিষ্ঠানের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, বিতর্ক উৎসব, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সচেতনতা সভা, বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিতায় জাতীয় শোক দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। মূল পর্বে অংশগ্রহণকারীদের ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৩০ আগষ্ট অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বাদশা সমর্থকদের শোকসভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads