ads

শনিবার , ১১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরাপদ সড়কের ৯ দফা দাবি মেনে নেওয়ায় নকলায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল-সমাবেশ

খবর টি পড়েছেন : ১৫০
নিরাপদ সড়কের ৯ দফা দাবি মেনে নেওয়ায় নকলায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল-সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শেরপুরের নকলা উপজেলার কয়েক হাজার শিক্ষার্থী আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। ১১ আগস্ট শনিবার আন্দোলনরত নকলা উপজেলার শিক্ষার্থীদের ব্যানারে ওই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।। সকাল ১১ টায় নকলা হাজী জালমাহমুদ কলেজ প্রাঙ্গন থেকে ওই আনন্দ মিছিলটি বের করা হয়। উপজেলার সকল কলেজ, মাদ্রাসা সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী এতে অংশ নেয়।
মিছিলটি শহরের চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ ও শাহরিয়া ফাজিল মাদ্রাসা হয়ে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থী সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ৯ দফা দাবি মেনে নিয়েছেন। ইতোমধ্যে তিনি নতুন আইন করেছেন। আমাদের দুই সহপাঠীর পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। কিন্তু একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ছাত্রদের কাঁধে ভর করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। আমরা তাদের ওই অপতৎপরতাকে নিন্দা জানাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাফিক সপ্তাহে ৭৮৫ মামলা ॥ ২৯৬ যানবাহন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads