ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ কেজি এলপি গ্যাসের নতুন দাম ২০৬০ টাকা

খবর টি পড়েছেন : ১০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।

Shamol Bangla Ads

একই হারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য সিলিন্ডারের দামও বেড়েছে। গাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (অটোগ্যাস) দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আগের মাসে অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। এর দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এই এলপিজির সরবরাহ খুবই সীমিত। ফলে সাধারণ ভোক্তাদের বড় অংশই এ সুবিধা পায় না।

Shamol Bangla Ads

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছিল। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে দাম কমতে শুরু করে। এরপর কয়েক মাস ধরে বিশ্ববাজারে এলপিজির দামে ওঠানামা চলছে।

তবে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে বিইআরসি মূল্য নির্ধারণ করলেও দেশের বাজারে সেই দামে সিলিন্ডার পাওয়া যায় না। নতুন দর কার্যকরের আগেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছিলেন খুচরা বিক্রেতারা। নতুন করে দাম বাড়ায় বাজারে ভোক্তার খরচ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এলপিজি আমদানিকারকদের দাবি, তাঁরা বিইআরসির নির্ধারিত দামেই পণ্য বিক্রি করেন। কিন্তু পরিবেশক ও খুচরা বিক্রেতাদের একাংশ কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তার কাছ থেকে বাড়তি দাম আদায় করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে… পরবর্তী সংবাদ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads