ads

রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১২ শতাংশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৭ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয়। ১ নভেম্বর রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি মার্কিন ডলার, আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ও সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৭ কোটি ডলার। এই আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এসেছিল ১ হাজার ১৫ কোটি ডলার।

Shamol Bangla Ads

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বাড়ে, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা ও ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ফলে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।

Need Ads