ads

বুধবার , ৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

খবর টি পড়েছেন : ১৫৫
শেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিদায়ী জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ৬ আগস্ট সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে তাকে ওই শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, মলয় মোহন বল ও কবি তালাত মাহমুদ উপস্থিত ছিলেন।
ওইসময় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় বিদায়ী জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন নান্দনিক শেরপুর গড়তে তার নেওয়া অসমাপ্ত কর্মসূচী ডিসি উদ্যান ও লেক সংস্কার, গজনী অবকাশ কেন্দ্রের মূল ফটক নির্মাণসহ অন্যান্য কর্মসূচী বাস্তবায়নে দায়িত্বশীল মহলের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে কবি সংঘ’র শুভেচ্ছা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দিনব্যাপি ভেড়া পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads