স্টাফ রিপোর্টার ॥ সময়ের পরিক্রমায় প্রত্যাশা-প্রাপ্তি ও সফলতার ৫ বছর পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। ৩১ জুলাই মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সফল ও সুন্দরভাবে আগামীর পথচলা আরও সুদৃঢ় ও সুন্দর করতে সকল মহলের সহযোগিতা কামনা করে শ্যামলবাংলা২৪ডটকম পরিবার। শ্যামলবাংলা২৪ডটকম’র মূল প্রতিপাদ্য ‘মা মাটি ও মানুষের কথা বলে’। এ অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ নিউজপোর্টালটি আগামীর চলার পথে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি, বিভিন্ন সামাজিক অবক্ষয়সহ সকল শ্রেণি-পেশার মানুষের অবারিত অভিব্যক্তি প্রকাশের প্রত্যয় ব্যক্ত করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার বলেন, শুধু খবর প্রকাশ করে পাঠক হৃদয়ে স্থান দখল করেই নয়, আগামী ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী হতে সমাজের বিভিন্ন ক্যাটাগরিতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ৫ জন ব্যক্তিকে স্ব-স্ব ক্ষেত্রে শ্রেষ্ঠ নির্বাচন করে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছেন। সকলের সহযোগিতা পেলে নিউজপোর্টালটি ভবিষ্যতে সকলের সুহৃদ বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হবে।
শ্যামলবাংলা২৪ডটকম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রত্যাশিত আগামীর পথচলায় ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, চেম্বার সভাপতি মোঃ মাছুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এটিএম জাকির হোসেন, বিশ্ববাংলা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রিক্তার হোসেন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, দৈনিক তথ্যধারার সম্পাদক-প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলম খান এটম, সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক-প্রকাশক মুহাম্মদ আবু বকর, কবি সংঘ বাংলাদেশের সভাপতি কবি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শেরপুরটাইমসডটকম’র সম্পাদক শাহরিয়ার মিল্টন, খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শ্রীবরদী উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক মিয়া মোঃ মিজানুর রহমানসহ প্রশাসন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জুলাই শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন শ্যামলবাংলা২৪ডটকম’র আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন।























