ads

সোমবার , ৩০ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৫০
নকলায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় চলন্ত মোটর সাইকেলের ধাক্কায় আইন উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৩০ জুলাই সোমবার বিকেলে উপজেলার কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামত এলাকার বাসিন্দা।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আইন উদ্দিন তার মেয়ে জোছনা বেগমের স্বামীর বাড়ি কাজাইকাটা গ্রামে বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা শেরপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কাদিলে সে গুরুতর আহত হয়। পরে মোটর সাইকেলের আরোহী ও চালক গুরুতর আহত অবস্থায় আইন উদ্দিনকে উদ্ধার করে নকলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনার পর মোটরসাইকেল চালক ও ওই আরোহী আত্মীয়ের পরিচয়ে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ছেলে, মেয়ে বা নিজ বাড়ি চরনিয়ামত এলাকার নিকট আত্মীয়রা কেউ হাসপাতালে পৌঁছায়নি। এদিকে এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ জুলাই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads