শেরপুরে আউশে বিনাধান-১৯ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে আউশে বিনাধান-১৯ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আউশ মৌসুমে স্বল্পমেয়াদী খরসহিষ্ণু উচ্চ ফলনশীল বিনাধান-১৯ সম্প্রসারণের লক্ষ্যে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বুধবার বিকেলে সদর উপজেলার চরবাবনা এলাকায় পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উদ্ভাবন শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপকেন্দ্র ওই মাঠ দিবসের আয়োজন করে।
স্থানীয় কৃষক সাইফুল ইসলামের প্রদর্শনী প্লটের পাশে আয়োজিত ওই মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাবেক মহাপরিচালক ড. এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইসময় বিনা মহাপরিচালক ড. বিরেশ কুমার গোস্বাসী, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, বিনা পরিচালক ড. জাহাঙ্গীর আলম, জাত উদ্ভাবনকারি বিজ্ঞানী ড. আবুল কালাম আজাদ, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকতা পিকন কুমার সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল হকে সহ বিনার কৃষি বিজ্ঞানী এবং স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে এলাকার দেড় শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রদর্শনী প্লটের এক বিঘা জমির বিনাধান-১৯ কর্তন করে ১৮ মণ ধান পাওয়া যায়, যার একর প্রতি গড় ফলন দাঁড়ায় শুকনা অবস্থায় ৫০ মণ। মাত্র ১০০ দিনে এমন ফলন মিলেছে। এটি খরাসহিষ্ণু হওয়ায় পানি সেচ লাগেনা বললেই চলে। তাছাড়া এ ধানের চাল খুব চিকন হয়। ফলনও অন্যান্য জাতের চাইতে বেশী। আউশ মৌসুমে বিনাধান-১৯ খুবই জনপ্রিয় হবে বলে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দু’দিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু পরবর্তী সংবাদ শেরপুরে ফের দন্ত চিকিৎসক রতনসহ ২ সহকারী আটক

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads