নকলায় দু’দিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু

খবর টি পড়েছেন : ১৫৪
নকলায় দু’দিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই।’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও নকলা ডিবেটিং সোসাইটি’র সহযোগিতায় দু’দিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়েছে। ২৫ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ওই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ, সাধারন সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান প্রমুখ।
বক্তারা ইউএনও’র প্রশংসা করে বলেন, এত দিন ডিবেটিং সোসাইটি’র বিষয়ে কেউ কোন চিন্তাও করেনি যা বর্তমান ইউএনও করেছেন। তার ধারাবাহিতায় ইউএনও’র ওই উদ্যোগে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে উপস্থিত সকলে তাকে স্বাগত জানান।
ওইসময় অন্যান্যের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হুমায়ুন কবীর, পল্লাী উন্নয়ন কর্মকর্তা মো: মোশারফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো: তানজিল আহম্মেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো: ছামিউল হক মুক্তা, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: সাদেকুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মকবুল হোসেনসহ শিক্ষক-সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।
উল্লেখ্য, ২৫ ও ২৬ জুলাই দু’টি ভেন্যুতে ১২টি স্কুল ও ৪টি কলেজের অংশগ্রহণে ওই মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবাসহ র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে আউশে বিনাধান-১৯ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads