ads

সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘শেখ হাসিনার সুশাসন, জনসেবায় প্রশাসন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি বলেন, জনগণ যাতে নির্বিঘেœ ও দ্রুততার সাথে কাক্সিক্ষত সরকারি সেবাসহ সকল ন্যায্য অধিকার পায় তা নিশ্চিত করতে হবে। সিভিল সার্ভিসের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সময় জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের সবসময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলকে সততা, দক্ষতা ও সর্বোপরি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনেরও আহবান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর-রশিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া, বিসিকের উপ-ব্যবস্থাপক তামান্না মহল, জেলা তথ অফিসার তাহলিমা জান্নাত, এনডিসি মঞ্জুর আহসান প্রমুখ। অনুষ্ঠানে পাবলিক সার্ভিস দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেজবাউল আলম ভূইয়া। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজ সবার শীর্ষে পরবর্তী সংবাদ শেরপুরে গর্তের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads